শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

নোয়াখালীতে চাকুরীচ্যুতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

 

নোয়াখালী-

নোয়াখালীতে ১১৩ মেগাওয়াট হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের ২ প্রকৌশলীসহ ৬ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল পৌনে চারটায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। আধাঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে বিক্ষুব্ধদের উঠিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা বলেন, প্ল্যান্টে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ না করা, বিনা নোটিশে শ্রমিক আইন না মেনে শ্রমিক ছাঁটাই, চিকিৎসার অভাবে নিহত শ্রমিকে পরিবারকে ক্ষতিপূরণ প্রদান সহ প্ল্যান্টের অন্যান্য সুযোগ সুবিধাদি নিশ্চিত করার জন্যই তারা সড়ক অবরোধ করেছেন।

তারা আরো বলেন, বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে প্ল্যান্টের গেইটে আসলে তারা জানতে পারেন, কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই দুইজন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি হতে অব্যাহতি দেয়া হয়েছে।

বেতন ভাতাদি নিয়মিতকরণ সহ অবৈধভাবে চাকুরিচ্যুতদের পুনরায় চাকুরীতে ফিরিয়ে না দিলে প্ল্যান্ট শাটডাউন সহ বড় ধরণের কর্মসূচির ডাক দেয়া হবে বলেো জানান তারা।

বিক্ষোভকারীদের মধ্যে শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী জানান, সকালে প্লান্টে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান আমাকে চাকরিতে অব্যাহতি পত্র প্রদান করে। অথচ এর আগে আমাকে কোন নোটিশ করা হয় নাই।

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ জানান, আমাদের প্ল্যান্ট থেকে আমাদের নিয়মিত বেতন ভাতা না দেওয়ায় আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।

প্ল্যান্ট ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন জানান, আমাদের ঢাকা অফিস থেকে আজ সকালে আমার কাছে ছয় জন স্টাফের অব্যাহতি পত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাহিরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি উর্ধ্বতনদের জানিয়েছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, প্ল্যান্টের স্টাফদের বেতন ভাতা, ইনক্রিমেট বৈষম্য নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে। আমরা এখানে প্ল্যান্টের ইনচার্জকে বলেছি মালিক পক্ষের সাথে যাতে কথা বলে বিষয়গুলোর সমাধান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ