শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

লালকার্ড পেলেন নেইমার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ জুন, ২০২৫

ব্রাজিলিয়ান লিগে রবিবার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে ফের আলোচনায় নেইমার। ইনজুরি নয়, এবার বিতর্কের কেন্দ্রে তিনি ‘হাত দিয়ে গোল’ করে। সেই গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন সান্তোস ফরোয়ার্ড।

সান্তোসের হয়ে শুরু থেকেই মাঠে নামেন নেইমার। তবে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড পান। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা বাড়ে।

৭৬তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমে রেফারি গোল মেনে নিলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের অভিযোগে সিদ্ধান্ত পাল্টান। বোতাফোগোর খেলোয়াড়রা দাবি করেন, নেইমার বলটি হাত দিয়ে জালে পাঠিয়েছেন। পরে রিপ্লে দেখেও তা নিশ্চিত হওয়া যায়। ফলে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, যা লাল কার্ডে পরিণত হয়। মাঠ ছাড়তে বাধ্য হন সান্তোস তারকা।

১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর চাপে পড়ে যায়। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় বোতাফোগো আর সেই ব্যবধানেই ম্যাচ শেষ হয় ১-০ তে। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরো পিছিয়ে পড়ে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে তারা অর্থাৎ রেলিগেশন জোনে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ