শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

সাফ নারী চ্যাম্পিয়নশিপে থাকছে বাংলাদেশ-ভারতের ক্লাবও

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ছেলেদের নয়, সবার আগে নারীদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে সাফ। প্রথমবারের মতো ৫-২০ ডিসেম্বর নেপালে হবে পাঁচ দেশের শীর্ষ ক্লাব নিয়ে এই চ্যাম্পিয়নশিপ।

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাওয়া ৫ ক্লাব হচ্ছে বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি, ভারতের ইস্টবেঙ্গল, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব।

লিগ পদ্ধতিতে খেলে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এমন আয়োজনে বাংলাদেশ থেকে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমা-আফঈদা খন্দকারদের নতুন এক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হলো।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল এমন আয়োজন নিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী জাতীয় দলের সাম্প্রতিক অগ্রগতি খুবই উৎসাহব্যঞ্জক। বাংলাদেশ এবং ভারত এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে, অন্যদিকে অন্য দেশগুলো এএফসির বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ক্লাব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমাদের সদস্য দেশগুলোর জন্য আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। এবং এই অঞ্চলে নারী ফুটবলে আরও সাফল্য উদযাপন করার সুযোগ তৈরি হবে। আশা করি কাঠমান্ডুতে দুই সপ্তাহ সেই অগ্রগতির সত্যিকারের উদযাপন হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ