শিরোনাম:
নোয়াখালীতে নবজাতকের মৃত্যু, আল রাজী হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ চলাচলের পথে টয়লেট নির্মাণ, প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে আটক সাবেক ছাত্রদল কর্মী ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য নোয়াখালীর চৌমুহনী গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন, ভাঙচু নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে  

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদকঃ
নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালেক অভিযোগ করে বলেন, জীবিকার তাগিদে তাদের তিন ছেলে প্রবাসে থাকে। নার্গিস মেম্বার ও তারা একই বাড়ির বাসিন্দা। জায়গা সম্পত্তি ও পূর্ব বিরোধের জের ধরে নার্গিস মেম্বারের আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন। অভিযোগ ও মামলা মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি ওই দলের নেতাদের ব্যবহার করে আমাদের নানা ভাবে হেনেস্থা করেন। এখন তিনি আবার বিএনপি বনে গেছেন। এরপর আওয়ামী সরকারের পতনের পরও আমাদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি আমাদের বাড়ির চলাচলের রাস্তা নষ্ট করে দেন। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর গভীর রাতে নার্গিস মেম্বার ও তার ছেলে হেলালের নেতৃত্বে বসতঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমিশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিনকে (৩৩) দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী প্রবাসী পরিবার।

অভিযোগের বিষয়ে জানতে আমিশাপাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের মুঠোফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

প্রবাসী পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার সতত্যা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোরশেদ আলম বলেন, দুর্গাপূজার কারণে পুলিশের ব্যস্ততা রয়েছে। পরবর্তীতে তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ