শিরোনাম:
নোয়াখালী জেলা ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয়লাভ করলো আল ফারুক একাডেমি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ, পেলেন দুঃস্থ পরিবর্তনও : নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা,পরে জিএম কান্ড হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড: আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা : নোয়াখালীতে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন  

নোয়াখালী জেলা ৩য় বিভাগ ক্রিকেট লীগে জয়লাভ করলো আল ফারুক একাডেমি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নোয়াখালী জেলা ৩য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফাইনাল ম্যাচে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়কে ৭৩ রানে হারিয়ে বিজয়ী হয় আল ফারুক একাডেমি।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকেলে (২৫ অক্টোবর ২০২৬) শহীদ ভুলু স্টেডিয়ামে খেলা শেষে অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন দল আল ফারুক একাডেমিকে ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল এবং রানার্সআপ দল অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়কে ১০ হাজার টাকা, ট্রফি ও মেডেল প্রদান করা হয়।

এছাড়া ৪টি ক্যাটাগরিতে ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য উইকেট (সেরা বোলার) এবং ম্যান অব দ্য ব্যাটিং (সেরা ব্যাটার) পুরস্কার প্রদান করা হয়।

নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিল্কি, তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক তাউছ মো. বেনি আমিন চৌধুরী, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ক্রীড়ানুরাগী ও খেলোয়াড়েরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক ডা. মো. শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ