শিরোনাম:
নিজের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক প্রোফাইল, বনানী থানায় জিডি,স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অভিযোগ নোয়াখালীতে নবজাতকের মৃত্যু, আল রাজী হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ চলাচলের পথে টয়লেট নির্মাণ, প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে আটক সাবেক ছাত্রদল কর্মী ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য নোয়াখালীর চৌমুহনী গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন, ভাঙচু নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

ঘুর্ণিঝড় মোখা: নোয়াখালীতে প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ মে, ২০২৩

নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলা ও দুর্যোগ পরবর্তীতে করণীয় সম্পর্কে নোয়াখালী জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৩টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান প্রমূখ।

এছাড়া যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীসহ নোয়াখালীর সকল সরকারি দফতরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় মোট ৪৬৩টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রয়েছেন প্রায় সাড়ে ৭ হাজারের মত স্বেচ্ছাসেবী। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ১১১টি মেডিকেল টিম।

এছাড়া রেড ক্রিসেন্ট ও সিপিবির ৫ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীও দুর্যোগকালীন সময়ে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সব সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জরুরি সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ