শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

সাংবাদিক সাদ্দাম হোসাইনের ওপর দুর্বৃত্তের হামলা: আসামি কারাগারে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রয়েল এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবী রাউফুজ্জামান জামিন শুনানি করার জন্য ১৭ ডিসেম্বর তারিখের আবেদন করেন। নিবেদন মতে আদালত আগামী ১৭ ডিসেম্বর জামিন শুনানির জন্য তারিখ করেছেন। একই সাথে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় হামলার শিকার হন সাংবাদিক সাদ্দাম হোসাইন। পরে স্থানীয়রা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে ভুক্তভোগী সাদ্দাম হোসাইনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর সাংবাদিক সাদ্দাম বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে শেওড়াপাড়া শামীম স্মরণি এলাকায় মেট্রোরেলের ৩২৩ নম্বর পিলারের সামনে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তার গতিরোধ করে। এ সময় তাকে বাধা দিলে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে চোখে-মুখে কিল-ঘুষি মারতে থাকে। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

ওই ঘটনায় ভিকটিম রাজধানীর কাফরুল থানায় মো. আবু সালেহ ওরফে অন্তরকে আসামি করে মামলা দায়ের করেন।

সাংবাদিক সাদ্দাম ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) থেকে ফেলোশিপ অর্জন করেছিলেন। তিনি এর আগে দৈনিক যুগান্তর, জাগোনিউজ, সারাবাংলা ডট নেটে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

এর আগে, ২০২২ সালের আগষ্টে বিআরটি‍‍`র গার্ডার ধ্বস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের কাজ করার সময় হামলার শিকার হয়েছিলেন অনুসন্ধানী সাংবাদিক সাদ্দাম হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ