শিরোনাম:
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর নোবিপ্রবির নয়া ভিসি হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জুয়েল ‎সোনাইমুড়ীতে শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল বিদায় ‎ ‎ নোয়াখালী পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু সাগরে ডুবে যাওয়া ট্রলারের জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়িতে মানববন্ধন নোবিপ্রবিতে ব্যাংকের সিল নকল করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪

নোয়াখালী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেস ক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)।১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রবিবার (২৩ জুন) নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ১১ টায় শোভাযাত্রা বের হয়ে জেলা শহর প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন।
শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট,বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার মালেক উকিলের কনিষ্ঠ পুত্র সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন।

এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কন্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ