শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

হাতিয়ায় মাছ ঘাটের নিরাপত্তার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ জুন, ২০২৫

হাতিয়া উপজেলা, নোয়াখালী।

হাতিয়ার কাজীর বাজারের জেলে ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার উৎসস্থল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়। এসময় তারা মাছ ঘাটের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

রোববার(১৫ জুন) দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাজীর বাজার মৎস্য ঘাটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ও জেলে সম্প্রদায়ের প্রায় দুই হাজার নারী-পুরুষ একত্রিত হন।

কর্মসূচিতে বক্তব্য দেন মৎস্য ব্যবসায়ী ওছমান গনি, নাজিম উদ্দিন ও নাসির উদ্দিন এবং জেলে সম্প্রদায়ের প্রিয়লাল মাঝি, ভীষ্মের জলদাস ও মালতি বালা জলদাস প্রমুখ।

কাজীর বাজার বেড়ীবাঁধের উপর মাইলজুড়ে এ মানববন্ধনে বক্তারা বলেন, যুগযুগ ধরে তারা এ এলাকায় মৎস্য আহরণ ও ব্যবসার সাথে জড়িত। এ মাছ ঘাট তাদের জীবন-জীবিকার সাথে সম্পৃক্ত। ঘাটের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু মাটি দেওয়া হচ্ছিল কিন্তু একটি অসাধুচক্র তাতে বাঁধা দিচ্ছে। তারা বলেন, চক্রটি এ ঘাটের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। এজন্য তারা উপজেলা ও থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে ভীষ্মের জলদাস বলেন,” আমরা এ ঘাটে ব্যবসা করতে না পারলে কোথায় যামু।”
প্রিয়লাল মাঝি বলেন, এখানে আশি শতাংশ মানুষ জেলে, আমরা যাতে নিরাপদে এবং মিলেমিশে মৎস্য ব্যবসা করতে পারি- প্রশাসনের কাছে সেই সহযোগিতা চাই। ”
নাসির উদ্দিন বলেন,” কিছু বহিরাগত চাঁদাবাজ আমাদের এ রুটি-রুজির একমাত্র ব্যবসা ঘাট বন্ধের পায়তারা করছে,আমরা সরকারের সহযোগী চাই। ”
নাজিম উদ্দিন বলেন’ ” এখনে হাজার হাজার মানুষ আজ তাদের জীবন-জীবিকার প্রয়োজনে রাস্তায় নেমেছে। তিনি বলেন, বহিরাগত যারা এ ঘাটের সাথে কোনো ভাবে সম্পৃক্ত নয়- তারা এ ঘাটের বিরুদ্ধে লেগেছে, প্রশাসনকে ভুল বুঝাচ্ছে। আমরা দলবল নির্বিশেষে প্রশাসনের সহযোগিতা চাই। ”

পরে “নিরাপদে বাঁচতে চাই_প্রশাসনের সহযোগিতা চাই, মৎস্য ঘাটের নিরাপত্তা চাই_ প্রশাসনের সহযোগিতা চাই” ইত্যাদি স্লোগান দিয়ে মৎস্য ঘাট এলাকায় মিছিল করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ