শিরোনাম:
নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার আহ্বান মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে, উপকূলে উচ্ছ্বাস নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-১৬৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার

লাড়কির ঘর থেকে পুকুরে পড়ল কুমির

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়াতে বসত বাড়ির পুকুরে একটি কুমির দেখা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক হৈ চৈ, তোলপাড় চলছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়।

পুকুরের মালিকের মো.মাসুদুল ইসলাম শরীফ বলেন, গত চার দিন আগে রোববার বিকেলের দিকে আমাদের গ্রামের ফেরি ওয়ালাদের বাড়ির বেলালের লাড়কির ঘরে প্রথমে কুমুরটি দেখতে পায় তাদের পরিবারের সদস্যরা। ওই সময় তারা কুমুরটি হত্যা করতে চেষ্টা করে। সেখান থেকে কুমুরটি তাড়া খেয়ে পালিয়ে যায়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার স্ত্রী নাহিদা আক্তার পান্না আমাদের ঘরের পেছনের পুকুরে কুমুরটি ভাসসে দেখে। তাৎক্ষণিক এমন খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

শরীফ ও স্থানীয় বাসিন্দা শাহেদ উদ্দিন আরও বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমুরটি পুকুরে ভাসতে দেখা যায়। কিন্ত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত পুকুরের চারদিকে হেঁটে কুমুরটি পুকুরে দেখা যায়নি। রাতে কুমুরটি পাহারা দেওয়া হয়নি। এখন পুকুরে কুমির আছে,  না চলে গেছে আমরা বিষয়টি নিশ্চিত নয়। বৃহস্পতিবার সকাল থেকে উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছে। তবে প্রশাসনের কোন লোক এখানে নেই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে স্থানীয়দের ধারণা এটি মিঠা পানির কুমির হতে পারে।

হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছি। পুকুরে কুমির সাদৃশ্য বস্তু দেখা গেছে, আলো সল্পতার কারণে আমরা বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়েছে। সকালে বিষয়টি পুনরায় যাচাই করে দেখব।

হাতিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সাদৃশ্য। ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ