এনসিপিকে ডিসি-এসপির অফিসে দেখলে পুলিশে দিব না, নিজেরাই বিচার করবো

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন, আমরা ২৪ এর ৫ আগস্টের পর কোন সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনিন্দিন কাজে হস্তক্ষেপ করিনি। কিন্ত আমরা দেখেছি, সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপাইন ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকতে। যা হয়েছে, আমরা সহ্য করেছি, সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের(১৫ জুলাই)পর থেকে কোন সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি, কোন ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে-হিছড়ে এনে প্রশাসনের কাছে দিবনা, পুলিশে দিবনা, নিজেরাই বিচার করবো।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব আলহাজ্ব  হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহদৎ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তারেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, নোয়াখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান’সহ জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ