শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নোয়াখালীতে জাসাসের মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২০ জুলাই, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটুক্তির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস।

শনিবার (১৯ জুলাই) বিকালে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জাসাস নোয়াখালীর সভাপতি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মিলনের সঞ্চালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব সাবেক মেয়র আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ।

এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, জেলা বিএনপি নেতা সহিদুল ইসলাম কিরন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, জাসাস নোয়াখালীর দপ্তর সম্পাদক মো. ইদ্রিস মিয়া, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ