শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

হাতিয়া উপজেলা, নোয়াখালী।

নোয়াখালীর হাতিয়ায় ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ, ২৯ টি হাত বোমা এবং ৩ টি দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

শুক্রবার (৮ আগস্ট) বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে তিনি বলেন, হাতিয়া উপজেলার বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতের (৪৫) মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্য রাত থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়া বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) কে আটক করা হয়।

পরে আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী বাংলা বাজার মাছের আড়তের সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে তার মাছের আড়ত ‘বিসমিল্লাহ মৎস্য আড়ত’ তল্লাশি করে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩ টি দেশীয় অস্ত্র এবং ২৯ টি হাত বোমা জব্দ করা হয়। আটককৃত ডাকাত মোঃ আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (৪৫) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বাসিন্দা।

এদিকে, আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ