শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

হাতিয়ায় অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

হাতিয়া উপজেলা, নোয়াখালী।

নোয়াখালীর হাতিয়ায় অভ্যন্তরীণ জলাভূমিতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মাছের উৎপাদন বৃদ্ধি, জনসাধারণের আমিষের চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নের লক্ষে সারাদেশের ন্যায় রোববার(২৪ আগস্ট) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ পুকুরে মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন এ কর্মসূচি উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাতিয়া উপজেলায় সরকারি/আধা-সরকারি, দপ্তর/প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন খাস পুকুর এবং বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের আওতাধীন ২৬ টি জলাশয়ে মোট ৪০০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তির উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাজ্জাদুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাশেদুজ্জামান, বুড়িরচর ইউনিয়নের প্রশাসক মুহম্মদ আকবর হোসেনসহ অন্যান্যরা।

পোনামাছ অবমুক্তজরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ